ছাত্রজীবনে কাঁথি প্রভাত কুমার কলেজে তাঁর রাজনীতিতে হাতেখড়ি । ২০০১ এর বিধানসভায় তিনি মুগবেড়িয়া বিধানসভা আসনে লড়াই করে পরাজিত হন । ২০০৪ সালের লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা আসনে তৎকালীন হলদিয়ার বেতাজ বাদশা লক্ষ্মণ শেঠের বিরুদ্ধে লড়াই করে পরাজিত হন । ২০০৬ এর বিধানসভা নির্বাচনে কাঁথি দক্ষিণ আসন থেকে তৃণমূলের টিকিটে লড়াই করে জয়ী হন । উল্লেখ্য , পিতা শিশির অধিকারী পুত্র শুভেন্দু অধিকারীকে কাঁথি দক্ষিণের নিরাপদ আসন ছেড়ে দিয়ে এগরা গিয়েছিলেন লড়াই করতে । পিতা-পুত্র উভয়েই জয়ী হন । গত কয়েকটি বছর দেখা গিয়েছে হলদিয়ার বেতাজ বাদশা বনাম কাঁথির যুবরাজের সেয়ানে সেয়ানে টক্কর । এরপরেই শুরু হয় বিখ্যাত নন্দীগ্রাম আন্দোলন । আন্দোলনে শুভেন্দু অধিকারী একেবারে রণভূমিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং এর পরেই তাঁর রাজনৈতিক জীবনের দ্রুত উত্থান হয় । ২০০৯ এর লোকসভা নির্বাচনে তমলুক আসনে লক্ষ্মণ শেঠকে বিপুল ভোটে পরাজিত করেন । ২০১১ এর বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরে তাঁর নেতৃত্বে সবকটি আসন তৃণমূল জয়লাভ করে । ২০১৪ র লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা আসনে তিনি জয়লাভ করেন । ২০১৬ র বিধানসভা নির্বাচনের পর তিনি রাজ্যের পরিবহন মন্ত্রী হন এবং ওই নির্বাচনে তিনি নন্দীগ্রাম আসনে দাঁড়িয়ে জয়লাভ করেন । নন্দীগ্রামের শহীদ জননী এবং ওই আসনের বিধায়ক ফিরোজা বিবিকে পাঁশকুড়া পশ্চিম আসন থেকে জিতিয়ে নিয়ে আসেন । এরপর, তমলুক লোকসভা উপনির্বাচনে নিজের সহোদর দিব্যেন্দু অধিকারীকে দাঁড় করিয়ে বিপুল ভোটে জিতিয়ে নিয়ে আসেন । ২০১১ র বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরে বামফ্রন্টের শক্ত ঘাঁটিতে তীব্র লড়াই করেন শুভেন্দু অধিকারী এবং জেলার ১৯ টি আসনের মধ্যে ১০ টি আসনে তৃণমূল জয়ী হয় । তিনি আরামবাগ মহকুমার সন্ত্রাস কবলিত আসনগুলোতেও জোর লড়াই করেছিলেন । ২০০৮ এর পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুরে ত্রিস্তর পঞ্চায়েতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বামফ্রন্টকে জোর ধাক্কা দেয় এবং জেলা পরিষদ দখলসহ অধিকাংশ গ্রাম পঞ্চায়েত , পঞ্চায়েত সমিতি দখল করে তৃণমূল । এছাড়া , হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির তিনি চেয়ারম্যান । এইচ আর বি সির অর্থাৎ হুগলি রিভার ব্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান থেকে তিনি ইস্তফা দিলেন গতকাল । ২০২০ এর ২৭ শে নভেম্বর রাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী । আগামী রাজনৈতিক কর্মপন্থা জানার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকদিন ।
ভারত নিউজ , অনলাইন নিউজ, সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME , GOVT. OF INDIA ), MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) .
Subscribe to:
Post Comments (Atom)
বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।
কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে এক সাথে বসানো হল দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...
-
ভারত নিউজ ( জেলার পাতা) পশ্চিম মেদিনীপুর - অনন্তনাগে পশ্চিম মেদিনীপুরের সবং এর বাসিন্দা শহীদ সিআরপিএফ জওয়ান শ্যামল কুমার দে'র শেষকৃত্য ...
-
আজ থেকে ভোটার তালিকায় নাম সংশোধন, সংযোজন ও বিয়োজনের কাজ শুরু হবে। চলবে ১৫ ই ডিসেম্বর পর্যন্ত। আপনার এলাকায় বুথে BLO দের সাথে যোগাযোগ করুন...
-
পাঁশকুড়ার পুরুষোত্তমপুর লাগোয়া বটতলা হাটে গতকাল আলুর খুচরো ও পাইকারি বিক্রিতে কালোবাজারি , মজুতদারি ও অধিক দামে বিক্রির চেষ্টা চলছিল । শুক্র...
-
ভারত নিউজ : করোনা সচেতনতার মধ্যে নিয়ে আসা হোক বিভিন্ন শহরের যৌনকর্মী ও নিষিদ্ধ পল্লিগুলিকে । তারা সমাজে অপাংক্তেয় এবং তাদের পল্লীগু...
-
ভারত নিউজ : ভারত নিউজের পক্ষ থেকে সকলকে আবেদন স্বাস্হ্য পেশার সাথে যুক্ত কর্মীদের কেউ ভাড়া বাড়ি ছাড়তে বলবেননা । তাঁরা যথেষ্ট সতর্কতা অবলম্বন...
-
পাঁশকুড়ার বাসিন্দা দিশা সামন্ত বয়স মাত্র 12 বছর । পিতা অসীম কুমার সামন্ত । লিভার সমস্যায় গত দুই মাস ধরে দিল্লিতে ম্যাক্স সুপার স্পেশালিটি...
-
জকপুর মাদপুর মনসা মন্দিরে বাৎসরিক মেলা ও লোকসমাগম এবছর বন্ধ রাখা হচ্ছে করোনা সতর্কতার কারণে । উল্লেখ্য , বাৎসরিক মেলায় লক্ষাধিক লোকের সমাগম...
-
ভারত নিউজ : দেশজুড়ে লকডাউনে শুনশান দেশের বাণিজ্য নগরী মুম্বাই । এযেনো এক অচেনা মুম্বাই । বিশ্বের সমৃদ্ধ নগরীগুলির মধ্যে অন্যতম মুম্বাই । কিন...
-
দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ইতিহাস ক্লাস । আজ চতুর্থ অধ্যায় । চতুর্থ অধ্যায়ের বিষযবস্তু সংঘবদ্ধতার গোড়ার কথা । এখানে সংঘবদ্ধত...
-
ভারত নিউজ , পাঁশকুড়া : লকডাউনে পাঁশকুড়ায় অসহায় মানুষের পাশে মহৎপুর গ্রামের মুন্সী দম্পতি । পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের এক নম্বর পঞ্চা...
No comments:
Post a Comment