ভারত নিউজ , অনলাইন নিউজ, সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME , GOVT. OF INDIA ), MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) .
Thursday, 17 December 2020
পশ্চিমবঙ্গের তিন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানো হল ।
পশ্চিমবঙ্গের তিন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানো হল তিন বছর ও পাঁচ বছরের জন্য । উল্লেখ্য , জে পি নাড্ডার কনভয়ে হামলার প্রেক্ষিতে তাঁর নিরাপত্তায় ঢিলেমির অভিযোগ আনা হয় । এই তিন আইপিএস অফিসার ঐদিন নাড্ডার নিরাপত্তার দায়িত্বে ছিলেন । জে পি নাড্ডা জেড ক্যাটাগরির নিরাপত্তা পান । উল্লেখ্য , সংবিধান অনুযায়ী আইপিএস অফিসার যখন রাজ্যে নিযুক্ত হন তখন কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠাতে গেলে রাজ্যের সম্মতি দরকার হয় । আবার একটি ধারায় বলা হয়েছে আইপিএস অফিসারের পোস্টিং সংক্রান্ত কেন্দ্র - রাজ্য বিরোধ দেখা দিলে কেন্দ্রীয় সিদ্ধান্ত চূড়ান্ত । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন । তিনি এই সংক্রান্ত একটি ট্যুইট করেছেন প্রতিবাদ জানিয়ে । তাঁদের ইন্দো - টিবেটান বাহিনী , এসএসবি , পুলিশ রিসার্চ ব্যুরো প্রভৃতি জায়গায় নিয়োগ করা হয়েছে ।
Monday, 7 December 2020
মেদিনীপুর শহর বিধানসভা আসনের বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি প্রয়াত হলেন ।
পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর বিধানসভা আসনের বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি প্রয়াত হলেন । তিনি ২০১১ সালে মেদিনীপুর আসন থেকে নির্বাচিত হয়ে বিধায়ক হন । ২০১৬ সালে তিনি পুনরায় বিধায়ক হন । এছাড়া , তিনি খড়গপুর - মেদিনীপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান । রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ।
Subscribe to:
Posts (Atom)
বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।
কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে এক সাথে বসানো হল দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...
-
ভারত নিউজ ( জেলার পাতা) পশ্চিম মেদিনীপুর - অনন্তনাগে পশ্চিম মেদিনীপুরের সবং এর বাসিন্দা শহীদ সিআরপিএফ জওয়ান শ্যামল কুমার দে'র শেষকৃত্য ...
-
আজ থেকে ভোটার তালিকায় নাম সংশোধন, সংযোজন ও বিয়োজনের কাজ শুরু হবে। চলবে ১৫ ই ডিসেম্বর পর্যন্ত। আপনার এলাকায় বুথে BLO দের সাথে যোগাযোগ করুন...
-
পাঁশকুড়ার পুরুষোত্তমপুর লাগোয়া বটতলা হাটে গতকাল আলুর খুচরো ও পাইকারি বিক্রিতে কালোবাজারি , মজুতদারি ও অধিক দামে বিক্রির চেষ্টা চলছিল । শুক্র...
-
ভারত নিউজ : করোনা সচেতনতার মধ্যে নিয়ে আসা হোক বিভিন্ন শহরের যৌনকর্মী ও নিষিদ্ধ পল্লিগুলিকে । তারা সমাজে অপাংক্তেয় এবং তাদের পল্লীগু...
-
ভারত নিউজ : ভারত নিউজের পক্ষ থেকে সকলকে আবেদন স্বাস্হ্য পেশার সাথে যুক্ত কর্মীদের কেউ ভাড়া বাড়ি ছাড়তে বলবেননা । তাঁরা যথেষ্ট সতর্কতা অবলম্বন...
-
পাঁশকুড়ার বাসিন্দা দিশা সামন্ত বয়স মাত্র 12 বছর । পিতা অসীম কুমার সামন্ত । লিভার সমস্যায় গত দুই মাস ধরে দিল্লিতে ম্যাক্স সুপার স্পেশালিটি...
-
জকপুর মাদপুর মনসা মন্দিরে বাৎসরিক মেলা ও লোকসমাগম এবছর বন্ধ রাখা হচ্ছে করোনা সতর্কতার কারণে । উল্লেখ্য , বাৎসরিক মেলায় লক্ষাধিক লোকের সমাগম...
-
ভারত নিউজ : দেশজুড়ে লকডাউনে শুনশান দেশের বাণিজ্য নগরী মুম্বাই । এযেনো এক অচেনা মুম্বাই । বিশ্বের সমৃদ্ধ নগরীগুলির মধ্যে অন্যতম মুম্বাই । কিন...
-
দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ইতিহাস ক্লাস । আজ চতুর্থ অধ্যায় । চতুর্থ অধ্যায়ের বিষযবস্তু সংঘবদ্ধতার গোড়ার কথা । এখানে সংঘবদ্ধত...
-
ভারত নিউজ , পাঁশকুড়া : লকডাউনে পাঁশকুড়ায় অসহায় মানুষের পাশে মহৎপুর গ্রামের মুন্সী দম্পতি । পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের এক নম্বর পঞ্চা...