ভারত নিউজ , অনলাইন নিউজ, সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME , GOVT. OF INDIA ), MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) .
Sunday, 28 June 2020
দীর্ঘদিন বাদে খুললো নন্দীগ্রামে সিপিএমের অফিস , বিলি হলো ত্রাণসামগ্রী ।
ভারত নিউজ (জেলার পাতা), মেদিনীপুর - দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল খোলা হয় নন্দীগ্রামে সিপিএমের প্রধান কার্যালয়। এদিন সিপিএমের কার্যালয় থেকে করোনা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য ও ত্রাণসামগ্রী দেওয়া হয়। উল্লেখ্য, নন্দীগ্রামে জমি আন্দোলনের সময় থেকে সিপিএম কোণঠাসা হয়ে যায় এবং এই পার্টি অফিস বন্ধ হয়ে যায়। এরপর দুএকবার নির্বাচনের আগে অফিস খোলা হলেও কার্যত ওই অফিসে আর তেমন কোনো দলীয় কাজকর্ম হয়না। নন্দীগ্রাম এক নম্বর ব্লক থেকেও সিপিএম নিশ্চিহ্ন হয়ে যায়। এখন চন্ডিপুর লাগোয়া নন্দীগ্রাম দুনম্বর ব্লকের কিছু জায়গায় সিপিএমের অল্পবিস্তর সংগঠন রয়েছে । উল্লেখ্য, আজ নন্দীগ্রামের টেঙ্গুয়াতে সিপিএমের একটি ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন করার কর্মসূচি ছিল।
Saturday, 27 June 2020
সবং এর শহীদ সিআরপিএফ জওয়ানের শেষকৃত্য সম্পন্ন হবে আজ ।
ভারত নিউজ ( জেলার পাতা) পশ্চিম মেদিনীপুর - অনন্তনাগে পশ্চিম মেদিনীপুরের সবং এর বাসিন্দা শহীদ সিআরপিএফ জওয়ান শ্যামল কুমার দে'র শেষকৃত্য সম্পন্ন হবে আজ তাঁর নিজের গ্রামে। গতকাল কলকাতা বিমানবন্দরে তাঁর মরদেহ এসে পৌঁছায়। এরপর সেটি মেদিনীপুর শহরে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে তাঁর নিজের গ্রামে নিয়ে যাওয়া হবে। সিআরপিএফের দশজন জওয়ান থাকবে। দাহ করার আগে গান স্যালুট দেওয়া হবে। তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যসভার সাংসদ মানস কুমার ভূঁইয়া, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি অন্তরা আচার্য সহ আরো অনেকে।
Friday, 26 June 2020
অনন্তনাগে সবং এর বাসিন্দা সিআরপিএফ এ কর্মরত এক জওয়ানের মৃত্যু হল আজ ।
ভারত নিউজ (জেলার পাতা), পশ্চিম মেদিনীপুর - দক্ষিন কাশ্মীরের অনন্তনাগ জেলার ব্রীজবেহরা এলাকায় আজ বিকেলে জঙ্গিদের সঙ্গে CRPF জওয়ানদের সংঘর্ষে এক CRPF জওয়ান ও এক চার বছরের শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, CRPF-এর 90নং ব্যাটেলিয়নে কর্মরত মৃত জওয়ান শ্যামল কুমারের বাড়ি পশ্চিম মেদিনীপুরের সবংয়ে।
Subscribe to:
Posts (Atom)
বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।
কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে এক সাথে বসানো হল দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...
-
পশ্চিমবঙ্গের তিন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানো হল তিন বছর ও পাঁচ বছরের জন্য । উল্লেখ্য , জে পি নাড্ডার কনভয়ে হামলার প্রেক্ষিত...
-
ছাত্রজীবনে কাঁথি প্রভাত কুমার কলেজে তাঁর রাজনীতিতে হাতেখড়ি । ২০০১ এর বিধানসভায় তিনি মুগবেড়িয়া বিধানসভা আসনে লড়াই করে পরাজিত হন । ২০০৪ স...
-
পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর বিধানসভা আসনের বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি প্রয়াত হলেন । তিনি ২০১১ সালে মেদিনীপুর আসন থেকে নির্বাচিত হ...
-
ভারত নিউজ ( জেলার পাতা) পশ্চিম মেদিনীপুর - অনন্তনাগে পশ্চিম মেদিনীপুরের সবং এর বাসিন্দা শহীদ সিআরপিএফ জওয়ান শ্যামল কুমার দে'র শেষকৃত্য ...
-
আজ থেকে ভোটার তালিকায় নাম সংশোধন, সংযোজন ও বিয়োজনের কাজ শুরু হবে। চলবে ১৫ ই ডিসেম্বর পর্যন্ত। আপনার এলাকায় বুথে BLO দের সাথে যোগাযোগ করুন...
-
পাঁশকুড়ার পুরুষোত্তমপুর লাগোয়া বটতলা হাটে গতকাল আলুর খুচরো ও পাইকারি বিক্রিতে কালোবাজারি , মজুতদারি ও অধিক দামে বিক্রির চেষ্টা চলছিল । শুক্র...
-
ভারত নিউজ : করোনা সচেতনতার মধ্যে নিয়ে আসা হোক বিভিন্ন শহরের যৌনকর্মী ও নিষিদ্ধ পল্লিগুলিকে । তারা সমাজে অপাংক্তেয় এবং তাদের পল্লীগু...
-
ভারত নিউজ : ভারত নিউজের পক্ষ থেকে সকলকে আবেদন স্বাস্হ্য পেশার সাথে যুক্ত কর্মীদের কেউ ভাড়া বাড়ি ছাড়তে বলবেননা । তাঁরা যথেষ্ট সতর্কতা অবলম্বন...
-
পাঁশকুড়ার বাসিন্দা দিশা সামন্ত বয়স মাত্র 12 বছর । পিতা অসীম কুমার সামন্ত । লিভার সমস্যায় গত দুই মাস ধরে দিল্লিতে ম্যাক্স সুপার স্পেশালিটি...
-
জকপুর মাদপুর মনসা মন্দিরে বাৎসরিক মেলা ও লোকসমাগম এবছর বন্ধ রাখা হচ্ছে করোনা সতর্কতার কারণে । উল্লেখ্য , বাৎসরিক মেলায় লক্ষাধিক লোকের সমাগম...