ভারত নিউজ : করোনা সচেতনতার মধ্যে নিয়ে আসা হোক বিভিন্ন শহরের যৌনকর্মী ও নিষিদ্ধ পল্লিগুলিকে । তারা সমাজে অপাংক্তেয় এবং তাদের পল্লীগুলিও গড়ে ওঠে সমাজের এক প্রান্তে । তারা যেন এক সমাজ বিচ্ছিন্ন দ্বীপের মানুষ । করোনা এমন এক ভাইরাস ঘটিত রোগ যাতে সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন থাকতে হবে এবং সচেতন করতে হবে । যেহেতু এই পল্লীগুলি আধুনিক সভ্যতার বাইরে তাই সচেতনতার ছোঁয়া সব সময় তাদের কাছ পর্যন্ত যায়না । কিন্তু সমস্যাটা হলো এই পল্লীগুলোতে বহু মেয়ে এক জায়গায় গাদাগাদি করে থাকে এবং এখানে বাইরের জগতের বহু মানুষের আনাগোনা হয়ে থাকে । তাই সমাজকে , দেশকে এবং এই মেয়েগুলিকে এবং বহু মানুষকে বাঁচাতে অবিলম্বে এই পল্লীগুলোতে সচেতনতা গড়ে তোলা হোক এবং তাদের মাস্ক , গ্লাভস প্রভৃতি বিতরণ করা হোক । সেইসঙ্গে এই দুর্দিনে সরকারি সহায়তা তাদের কাছ পর্যন্ত যাতে পৌঁছয় এটা নিশ্চিত করতে হবে । এই ভাইরাস ঘটিত রোগ থেকে দেশকে বাঁচাতে গেলে দেশের অভিজাত , সাধারণ , ব্রাত্য সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে । এইচআইভি সংক্রমণ রোধে যে সামাজিক সংগঠনগুলো যুক্ত রয়েছে তারাই করোনা সচেতনতায় এই পল্লীগুলোতে নিযুক্ত হোক ।
ভারত নিউজ , অনলাইন নিউজ, সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME , GOVT. OF INDIA ), MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) .
Subscribe to:
Post Comments (Atom)
বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল ।
কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে এক সাথে বসানো হল দুটি স্যানিটাইজেসন টানেল ,পাটুলি ও রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ ...
-
আজকের পাঠ্য বিষয় ,নবম শ্রেণীর ইতিহাস ,তৃতীয় অধ্যায়,বিসমার্কের রক্ত ও লৌহ নীতি এবং জার্মানির ঐক্য আন্দোলন । ঐক্যবদ্ধ জার্মানির প্র...
Yes
ReplyDelete